অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামে প্রবল বৃষ্টিতে পাহাড়ের দেওয়াল ধসে ১৬ জনের মৃত্যু

চট্টগ্রামে প্রবল বৃষ্টিতে পাহাড়ের মাটির চাপে দেওয়াল ধসেই মৃত্যু হয়েছে পাঁচ পরিবারের ১৬ সদস্যের। এর মধ্যে দুটি পরিবারের সাত সদস্যের কেউই আর বেঁচে নেই। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের টাইগারপাস এলাকার বাটালি হিলের ঢালে এ দুর্ঘটনার পর থেকে উদ্ধারকাজে চালিয়ে যাচ্ছে সেনা ও দমকল বাহিনীর সদস্যরা। স্থানীয় লোকজন, পুলিশ, র‌্যাব ও রেডক্রিসেন্টকর্মীরা তাদের সহায়তা করছেন। সেনাবাহিনীর একটি চিকিৎসকদলও রয়েছে সেখানে। প্রবল বর্ষণে এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য স্থানীয় বাসিন্দারা দুষছেন সিটি করপোরেশন কর্তৃপক্ষকে। তাদের অভিযোগ, নির্মাণ কাজে গাফিলতির কারণেই দেয়ালটি ধসে পড়েছে। নিহতদের মধ্যে আট জনই শিশু। এর মধ্যে দুটি পরিবারের সব সদস্যই মারা গেছে। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন জহুরুল আলম।

This item is part of
XS
SM
MD
LG