অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে প্রধানমন্ত্রীর পদের জন্য মনোনিত প্রার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন এমনি এক ব্যাক্তির বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তার বিরুদ্ধে আভিযোগ যে তিনি যখন দেশের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তখন তিনি এক কেলেঙ্কারির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ক্ষমতাচ্যুত হওয়ার পর, প্রধানমন্ত্রীর পদে প্রার্থীত্বের জন্য মনোনয়নের কাগজপত্র দাখিল করেন মাখদুম শাহাবুদ্দীন। তার কিছুক্ষন পরেই এক বিচারক অবৈধ ভাবে এফেড্রিন ঔষধ আমদানি করার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দেন।

শাহাবুদ্দীনকে মনোনিত করেছেন ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি।

২০১৩ সালের গোড়াতে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

This item is part of
XS
SM
MD
LG