অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে সংঘর্ষে ১ জন নিহত, ১৮ জন আহত

মিশরের উত্তরাঞ্চলে সাইদ বন্দরে নিরাপত্তা বাহিনী ও হাজার হাজার ক্রুদ্ধ ফুটবল অনুরাগীর মধ্যে যে সংঘর্ষ বাধে তাতে এক কিশোরকে গুলি করে হত্যা করা হয় এবং অন্তত ১৮ জন আহত হয়।

শুক্রবার রাতে ব্যাপক ভাবে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় যখন মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন ঘোষণা করে যে আল মাসরি ফুটবল ক্লাব দুই বছরের জন্য নিষিদ্ধ এবং পোর্ট সাইদ স্টেডিয়াম তিন বছরের জন্য বন্ধ থাকবে।গত মাসে মারাত্নক ফুটবল দাঙ্গার কারণে এই পদক্ষেপ গ্রহন করা হয়েছে। শনিবার পর্যন্ত সংঘর্ষ চলে। নিরাপত্তা কর্মকর্তারা লোকজনকে ছত্রভঙ্গ করার জন্য ফাকা গুলি ছোড়ে।

হাজার হাজার মানুষ রাস্তা ঘাটে প্রতিবন্ধক সৃষ্টি করে এবং সুয়েজ কানাল অথরিটি ভবনের বাইরে প্রতিবাদ বিক্ষোভ করে।

This item is part of
XS
SM
MD
LG