অ্যাকসেসিবিলিটি লিংক

হরতাল নিয়ে ব্যবসায়ীদের আপত্তি, সরকার ও বিএনপি ‘র মধ্যে বাদ-প্রতিবাদ

হরতাল নিয়ে ব্যবসায়ীদের আপত্তি, সরকার ও বিএনপি ‘র  মধ্যে বাদ-প্রতিবাদ
হরতাল নিয়ে ব্যবসায়ীদের আপত্তি, সরকার ও বিএনপি ‘র মধ্যে বাদ-প্রতিবাদ

হরতাল সংস্কৃতির অবসান ঘটানো ও হরতালের বিকল্প খুঁজে বের করতে রাজনীতিকদের প্রতি দাবি জানিয়েছে এফবিসিসিআই। একইসঙ্গে হরতাল বন্ধ করতে আইন প্রণয়নের অনুরোধ নিয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গে সংলাপে বসবেন ব্যবসায়ী নেতারা। দেশের অর্থনীতির স্বার্থে হরতালসহ সব ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধে ঐক্যবদ্ধ কর্মসূচি ঘোষণা করা হবে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি এ. কে. আজাদ এ কথা জানান।

বিএনপি র চেয়ারপার্সন ও বিরোধী নেত্রী খালেদা জিয়া কে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ , দ্রব্যমূল্যের উথর্ধ্বগতিসহ বিভিন্ন বিষয়ের প্রতিবাদে, বিএনপি যে হরতাল ডেকেছে , বাংলাদেশের ব্যবসায়ীরা এর তীব্র বিরোধীতা করছেন । হরতাল সংস্কৃতি বন্ধ ও হরতালের বিকল্প খুঁজে বের করতে রাজনীতিকদের প্রতি দাবি জানিয়েছে এফবিসিসিআই। একইসঙ্গে হরতাল বন্ধ করতে আইন প্রণয়নের অনুরোধ নিয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গে সংলাপে বসবেন ব্যবসায়ী নেতারা। দেশের অর্থনীতির স্বার্থে হরতালসহ সব ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধে ঐক্যবদ্ধ কর্মসূচি ঘোষণা করা হবে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি এ. কে. আজাদ এ কথা জানান।

এ দিকে বিএনপি বলছে যে হরতালের আগে সরকার তাদের কর্মিদের ধরপাকড় করছে এবং সরকার বলছে যে এই সব ধরপাকড় আইনশৃঙ্খলার কারণেই করা হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG