অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান সমরিক বাহিনীর বৈমানিক ৮ জন নেটো সৈনিককে গুলি করে হত্যা করেছে

আফগান জাতীয় সেনা বাহিনী সদস্যরা
আফগান জাতীয় সেনা বাহিনী সদস্যরা

কর্মকর্তারা বলেন আফগান সমরিক বাহিনীর এক বৈমানিক, কাবুলে বিদেশী সেনাদের উপর গুলিবর্ষণ করেছে এবং কোয়ালিশন বাহিনীর ৮ জন সদস্য ও একজন কনট্রাকটারকে হত্যা করেছে। ২০০১ সালে যুদ্ধ শুরু হওয়ার পর এ ধরনের এটাই হচ্ছে সবচেয়ে মারাত্বক ঘটনা।

আফগান প্রতিরক্ষা মন্ত্রনালয় থেকে বলা হয়েছে বুধবার কাবুল বিমানবন্দরে আফগান বিমান বাহিনীর এক স্থাপনায় তর্কবিতর্কের সময় এক অভিজ্ঞ বৈমানিক কোয়ালিশন সেনাদের গুলি করে হত্যা করে। তারপরে বন্দুক লড়াইয়ের সময়ে ওই বৈমানিক নিহত হয়।

পেন্টাগান থেকে বলা হয়েছে যারা নিহত হয়েছেন সেই ৯ জন সকলেই আমেরিকান।

This item is part of
XS
SM
MD
LG