অ্যাকসেসিবিলিটি লিংক

কর্মসংস্থান সংক্রান্ত বিল অনুমোদন করার জন্য প্রেসিডেন্ট ওবামা কংগ্রেসের প্রতি আহ্বান জানান

Барак Обама
Барак Обама

প্রেসিডেন্ট ওবামা বলেন, নতুন রিপোর্টে যেখানে বলা হয়েছে ধনীরা আরো ধনী হচ্ছে আর মধ্যবিত্তরা বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে, তা প্রমাণ করছে কংগ্রেসের রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার দিকে কোন নজর দিচ্ছেননা।

মিষ্টার ওবামা শনিবার তাঁর সাপ্তাহিক ভাষণে বলেন, যদিও বিত্ত ও সাফল্যকে উৎসাহিত ক’রে তার জয়গান গাওয়া যায়, আমেরিকায় শুধুমাত্র সবচেয়ে বিত্তশালীদের সম্পদবৃদ্ধিই এদেশের জন্য মঙ্গলজনক হবেনা।

প্রেসিডেন্ট ওবামা বলেন, তাঁর চাকুরী সংক্রান্ত প্রস্তাবে ১০ লক্ষ ডলারের বেশী উপার্জনকারীদের আরো বেশী কর দিতে বলা হয়েছে আর মধ্য আয়ের লোক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কম কর দেবার কথা রয়েছে।

এর জবাবে ইলিনয় রাজ্যের রিপাবলিকান কংগ্রেসম্যান ববি শিলিং বলেন রাজনীতি অর্থনীতিকে আবার চাঙ্গা করতে পারবে না।

This item is part of
XS
SM
MD
LG