অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার প্রেসিডেন্ট হামা প্রদেশের গভর্নরকে বরখাস্ত করেছেন

সিরিয়ার প্রেসিডেন্ট হামা প্রদেশের গভর্নরকে বরখাস্ত করেছেন
সিরিয়ার প্রেসিডেন্ট হামা প্রদেশের গভর্নরকে বরখাস্ত করেছেন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ হামা প্রদেশের গভর্নরকে বরখাস্ত করেছেন। ওই প্রদেশে একদিন আগে হাজার হাজার মানুষ প্রেসিডেন্টের পদত্যাগের দাবীতে রাস্তায় বিক্ষোভ করে।

রাষ্ট্র নিয়ন্ত্রিত সানা সংবাদ সংস্থা শনিবার বরখাস্তের কথা ঘোষণা করে। এই রাজনৈতিক পদক্ষেপের কোন কারণ তারা দেখায়নি।

শুক্রবার সক্রিয় কর্মীরা বলেন সিরিয়ার নিরাপত্তা বাহিনী দেশব্যাপী প্রতিবাদকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৪ জনকে হত্যা করে। তারা বলেছে মার্চ মাসে মি আসাদের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে, শুক্রবারের প্রতিবাদ বিক্ষোভ ছিল অন্যতম বিশাল বিক্ষোভ।

শুক্রবার প্রতিবাদকারীরা তুর্কী সীমান্তের কাছে, সিরিয়ার মধ্যাঞ্চলে এবং দামেষ্কের কিছু এলাকায় সমবেত হয়।

This item is part of
XS
SM
MD
LG