অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের উত্তরপশ্চিমে সীমান্তের ওপার থেকে আগত চরমপন্থীদের আক্রমনে ৬৫ জন নিহত

পাকিস্তানের উত্তরপশ্চিমে সীমান্তের ওপার থেকে আগত চরমপন্থীদের আক্রমনে ৬৫ জন নিহত
পাকিস্তানের উত্তরপশ্চিমে সীমান্তের ওপার থেকে আগত চরমপন্থীদের আক্রমনে ৬৫ জন নিহত

পাকিস্তানের উত্তর পশ্চিমে আফগানিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় এক নিরাপত্তা চৌকীতে চরমপন্থীদের আক্রমনে অন্তত ৬৫ জন নিহত হয়।

পুলিশ সূত্রে বলা হয় বুধবার ওই লড়াই শুরু হয় এবং তা বৃহষ্পতিবার পর্যন্ত চলে। ওই ঘটনা ঘটে পাকিস্তানের দির উপজাতীয় এলাকায় এক প্রত্যন্ত গ্রামে যখন প্রায় ২০০ উগ্রবাদী আফগানিস্তানের কুনার প্রদেশ থেকে সীমান্ত অতিক্রম কোরে পাকিস্তানে প্রবেশ করে ও হামলা চালায়।

পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র আতাহার আব্বাস বলেন সীমান্ত অঞ্চল পাকিস্তানের জন্য একটা সমস্যা।

তিনি বলেন চরমপন্থীদের বিরুদ্ধে সক্রিয় তত্পরতা চলছে কিন্তু সীমান্ত অতিক্রমের সমস্যা রয়ে গেছে। তাছাড়া আফগানিস্তানের কুনার প্রদেশে চরমপন্থীদের আশ্রয় দেয়া হয়।

কর্মকর্তারা বলেন সংঘর্ষে অন্তত ২৭ জন নিরাপত্তা কর্মী নিহত হয়।

This item is part of
XS
SM
MD
LG