অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে রাস্তায় পাতা বোমায় নেটো সৈন্য নিহত

আফগানিস্তানে রাস্তায় পাতা বোমায় নেটো সৈন্য নিহত
আফগানিস্তানে রাস্তায় পাতা বোমায় নেটো সৈন্য নিহত

নেটো বলছে যে তাদের তিন জন সদস্য আফগানিস্তানের দক্ষিনাঞ্চলে রাস্তায় পাতা বোমায় নিহত হয়েছে। আন্তর্জাতিক জোট বলছে যে তাদের একজন সদস্য আজ এক বিস্ফোরণে মারা গেছে এবং আরও দুজন মারা গেছে গতকাল।

ঐ বিস্ফোরণ সম্পর্কে কিংবা তার সদস্যদের জাতীয়তা সম্পর্কে নেটো বিস্তারিত আর কিছু জানায়নি ।

অন্য আরেকটি ঘটনায় , আফগান স্বরাষ্ট্র মন্ত্রক বলছে যে বন্দুকধারীরা হেলমান্দ প্রদেশের মারজাহ জেলার শীর্ষ অসামরিক প্রধান আব্দুল জাহিরকে হত্যা করেছে, প্রাদেশিক রাজধানী লাশকার গাহ এ।

This item is part of
XS
SM
MD
LG