অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনের প্রেসিডেন্ট আক্রমনের জন্য দুর্বৃত্তের দলকে দোষারোপ করেন

ইয়েমেনের প্রেসিডেন্ট আক্রমনের জন্য দুর্বৃত্তের দলকে দোষারোপ করেন
ইয়েমেনের প্রেসিডেন্ট আক্রমনের জন্য দুর্বৃত্তের দলকে দোষারোপ করেন

ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লা সালেহ রাজধানী সানায় প্রেসিডেন্ট প্রাসাদে গোলাবর্ষণে আহত হয়েছেন। ওই রকেট হামলার জন্য তিনি দুর্বৃত্তের দলকে দোষারোপ করেন।

ওই রকেট হামলার বেশ কয়েক ঘন্টা পর ইয়েমেনি রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া মি সালেহর ভাষণ বাজিয়ে শোনানো হয়।

প্রধানমন্ত্রী আলী মোহাম্মদ মুজাওয়ার সহ অন্যান্য উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তা শুক্রবারের আক্রমনে আহত হন। মি সালেহ বলেন ৭ ব্যাক্তি ওই হামলায় নিহত হয়েছে। ফরাসি সংবাদ সংস্থা বলেছে গোলাবর্ষণে রিপাবলিকান রক্ষী বাহিনীর চার অফিসার নিহত হন।

This item is part of
XS
SM
MD
LG