অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে সহিংসতা, ৮জন নিহত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ফারাহ প্রদেশে বন্দুকধারীরা, সরকার সমর্থিত মিলিশিয়া বাহিনীর এক চৌকীতে হানা দিয়ে ৮জনকে হত্যা করে।

আফগান কর্মকর্তারা বলেন বুধবার রাতে খাকি সাফেদ এলাকায় ওই আক্রমন হয়। তারা বলেছে আক্রমনকারীরা ওই এলাকার স্থানীয় আফগান পুলিশকে তাদের লক্ষ্যবস্তু করে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাহায্যে পুলিশ বাহিনী গঠন করা হয়েছিলো।

কর্মকর্তারা বলেন বন্দুকধারীরা চৌকীর বাইরে রক্ষীকে প্রথমে হত্যা করে এবং তারপর চত্বরের ভেতরে ঢুকে গুলি বর্ষণ করে।

This item is part of
XS
SM
MD
LG