অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার নিরাপত্তা বাহিনী মস্কোর রাস্তায় টহল দিচ্ছে

রাশিয়ার নিরাপত্তা বাহিনী মস্কোর রাস্তায় টহল দিচ্ছে
রাশিয়ার নিরাপত্তা বাহিনী মস্কোর রাস্তায় টহল দিচ্ছে

প্রাক্তন সোভিয়েট নেতা মিখাইল গর্বাচেভ রুশের সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করে একটি নতুন নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে এই ফলাফলে জনগণের রায়ের প্রতিফলন ঘটেনি এবং কর্তৃপক্ষকে স্বীকার করতেই হবে যে নির্বাচনে জালিয়াতি এবং কারচুপি হয়েছে।

বিরোধী নেতারা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন যে রোববারের এই নির্বাচনে ভোট কারচুপি , ভুয়া ভোটে ব্যালট বাক্স ভরে দেওয়া এবং অন্যান্য অনিয়মের কারণে এই নির্বাচন বিনষ্ট হয়েছে।

হাজার হাজার পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সৈন্যরা মস্কোর রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে এবং এতে নির্বাচনে কারচুপির অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ এড়ানোর লক্ষে শক্তি প্রদর্শন করা হচ্ছে। মঙ্গলবার মস্কোতে আড়াই শ বিরোধী বিক্ষোভকারীকে এব্ং শ খানেকের ও বেশি লোককে সেন্ট পিটার্স বার্গকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে সরকার সমর্থকরা ক্রেমলিনের আশপাশে সমবেত হয়। প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টি রোববারের নির্বাচনে জয়লাভ করলেও সংসদে তাাদের সংখ্যাগরিষ্ঠতা কমে প্রায় ৫০ শতাংশে দাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টন মঙ্গলবার বলেন যে ঐ নির্বাচন অবাধ ও ন্যায্য হয়নি এবং এ নিয়ে গভীর উদ্বেগ রয়েছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রক ক্লিন্টনের মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। রুশ প্রেসিডেন্ট দ্যমিত্রি মেদইয়েদেভ এই নির্বাচনকে ন্যায্য , সৎ ও গণতান্ত্রিক বলে অভিহিত করেছেন।

This item is part of
XS
SM
MD
LG