অ্যাকসেসিবিলিটি লিংক

আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়া মিশন নিয়ে আলোচনা করবেন

আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়া মিশন নিয়ে আলোচনা করবেন
আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়া মিশন নিয়ে আলোচনা করবেন

আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ায় তাদের পর্যবেক্ষণ মিশনের কর্মতৎপরতা খতিয়ে দেখার জন্য রবিবার এক বৈঠকে বসেছেন। এই মিশন সিরিয় সরকারের অসামরিক লোকদের ওপর দশ মাস ব্যপী নৃশংস দমননীতি বন্ধ করতে ব্যর্থ হয়েছে।

কায়রোয় লীগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের এক দিন আগে সারা সিরিয়ায় সঙ্গঘর্ষে কম পক্ষে একুশ ব্যক্তি প্রাণ হারায়। এর আগে রাজধানী দামেষ্কে এক বোমা বিস্ফোরণে ২৬ জন মারা যায়। বিরোধী অধিকারকর্মীরা শুক্রবার ১৭ জন অসামরিক লোককে হত্যার জন্য সরকারকে দায়ী করেছে।

দু’ সপ্তাহ আগে আরব লীগের পর্যবেক্ষকদের সিরিয়ায় মোতায়েনের পরও সেখানে সহিংসতা প্রশমিত হয়নি। লীগের পররাষ্ট্রমন্ত্রীরা মিশন পরিচালনায় জাতিসংঘের হস্তক্ষেপের আবেদনের বিষয়টি বিবেচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

This item is part of
XS
SM
MD
LG