অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ার অন্তর্বর্তি সরকারের যোদ্ধারা সির্তে অগ্রাভিযান শুরু করেছে

লিবিয়ার অন্তর্বর্তি সরকারের যোদ্ধারা সির্তে অগ্রাভিযান শুরু করেছে
লিবিয়ার অন্তর্বর্তি সরকারের যোদ্ধারা সির্তে অগ্রাভিযান শুরু করেছে

লিবিয়ার অন্তর্বর্তি সরকারের যোদ্ধারা প্রাক্তন নেতা মোয়াম্মার গাদ্দাফির নিজস্ব শহর সির্তে অগ্রাভিযান শুরু করেছে। শনিবার প্রচন্ড ধুলোঝড়ের মধ্যে তারা উগাদুগু কনফারেন্স সেণ্টারটি ঘেরাও করতে সমর্থ হয়। গাদ্দাফির অনুসারি সৈন্যরা সেখানে অবস্থান নিয়েছে।

শহর আচ্ছাদনকারি ধুলোঝড় অন্তর্বর্তি সেনাদের অভিযান ব্যহত করে। অন্যদিকে শহরের বাসিন্দাদের অনেকে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে সেখান থেকে সরে যেতে ব্যর্থ হয়।

অন্তর্বর্তি সরকারী যোদ্ধারা গত তিন সপ্তাহ ধরে সির্ত দখলের চেষ্টা চালিয়ে আসছে।

This item is part of
XS
SM
MD
LG