অ্যাকসেসিবিলিটি লিংক

বাহরেইনে বিস্ফোরণে পুলিশ নিহত

বাহরেইনে একটি বিস্ফোরণে একজন পুলিশ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭ জন যার মধ্যে একটি শিশুও রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিস্ফোরণকে সন্ত্রাসী তৎপরতা বলে উল্লেখ করেছে। ঐ হামলায় ৪ পুলিশ কর্মকর্তা, এক দম্পতি ও তাদের সন্তান আহত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে শুক্রবার শিয়া অধ্যুষিত কারা-নাহ’র একটি গ্রামে বোমা হামলা হয়।

বাহরেইনে চার বছর আগে শিয়া সম্প্রদায় সূন্নি সমর্থিত রাজতন্ত্রের কাছে আরও রাজনৈতিক অধিকারের দাবী জানানোর পর থেকে সেখানে বেশ ঘন ঘন সহিংস ঘটনা ঘটছে।

This item is part of
XS
SM
MD
LG