বিশ্বে প্রতি বছর বায়ুদূষণের কারণে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে যে ১০টি দেশের মানুষ সবচেয়ে বেশি মারা যাচ্ছেন, তার মধ্যে রয়েছে- চীন, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র। এই বাস্তবতায় আজকের আলাপন- দক্ষিণ এশিয়ায় বায়ু দূষণ: কারণ ও করণীয়।
আজকের অতিথি ছিলেন বাংলাদেশ থেকে বিশিষ্ট পরিবেশবিদ ও পরিবেশ বাঁচাও আন্দোলন- পবা'র চেয়ারম্যান আবু নাসের খান। ভারত থেকে বিশিষ্ট পরিবেশবিদ সুভাষ দত্ত এবং শাপূর্জি পালন জি’র রিজিওনাল হেলথ সেফটি এনভারমেন্টের প্রধান তাপস চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন তাওহীদুল ইসলাম।