দু’জন বিদেশী নাগরিক হত্যাকান্ডের মতো বাংলাদেশে সংঘটিত নজিরবিহীন ঘটনা সাধারণ মানুষকে ব্যাপক মাত্রায় আতংকিত করেছে। এর উপরে ইসলামিক স্টেট বা আইএস-সহ জঙ্গী গোষ্ঠীগুলোর ব্যাপারে নানাবিধ বক্তব্য, এ সম্পর্কে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট তথ্যাদি না পাওয়া এবং হঠাৎ করেই আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপক তৎপরতা দৃশ্যমাণ হওয়ায় জনমনে শংকার সৃষ্টি করেছে। এ কথায় মানুষ উদ্বিগ্ন ও আতংকিত। সোমবার এই প্রতিবেদক রাজপথে সাধারণ মানুষের সাথে তাদের প্রতিক্রিয়া জানতে চাওয়ার সময়ে অনেকেই অজানা আশংকায় এড়িয়ে গেছেন। আবার যারা কথা বলতে রাজি হয়েছেন তারাও নাম-ঠিকানা দিয়ে কথা বলতে রাজি হননি। যারা কথা বলেছেন সে সব সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই প্রতিবেদকের কাছে।
সাধারণ মানুষের সবারই প্রত্যাশা আর যেন কোনো অঘটন না ঘটে, শান্তি যেন কোনোক্রমে বিঘ্নিত না হয়। আমির খসরুর রিপোর্ট:
amir killing
No media source currently available