অ্যাকসেসিবিলিটি লিংক

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির দ্বিতীয়বার শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ। বুধবার সন্ধ্যায় প্রেসিডেন্ট দিল্লি পৌঁছেছেন। আগামীকাল সন্ধ্যায় মোদির শপথ অনুষ্ঠান। প্রেসিডেন্ট তিন দিন থাকবেন দিল্লিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে থাকায় প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

পাকিস্তান ছাড়া সার্কভুক্ত সব দেশের সরকার প্রধানদের এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

শপথ অনুষ্ঠান ছাড়া দিল্লিতে অবস্থানকালে প্রেসিডেন্ট আব্দুল হামিদ ভারতীয় প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এ. কে. এম. মোজাম্মেল হক প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:00:32 0:00


This item is part of
XS
SM
MD
LG