অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত থেকে বাংলাদেশে টিকা পৌঁছাবে মঙ্গলবার

কোভিশিল্ড এর টিকা
কোভিশিল্ড এর টিকা

২৩ নভেম্বর (মঙ্গলবার) ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে টিকা বাংলাদেশে পৌঁছাবে। কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় এই টিকা আসবে বলে ভারতের কূটনৈতিক সূত্র জানিয়েছে।

ভারত ওই দিন থেকে চারটি দেশে টিকা সরবরাহ শুরু করবে। এই চারটি দেশ হলো- বাংলাদেশ, নেপাল, তাজিকিস্তান ও মোজাম্বিক। এরমধ্যে বাংলাদেশ টিকা পাবে ২৩ নভেম্বর। আর নেপাল পাবে ২৪ নভেম্বর। ভারত সরকার সম্প্রতি টিকা রপ্তানির অনুমতি দিয়েছে। সে অনুযায়ী বাংলাদেশ ও নেপাল ১০ লাখ ডোজ করে কোভিশিল্ড টিকা পাবে।

ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছে এখন প্রায় ২৬ কোটি ডোজ টিকা আছে।

ভারতে করোনা মহামারির প্রকোপ বেড়ে যাওয়ায় গত এপ্রিল থেকে তারা বাংলাদেশসহ সব দেশে ভ্যাকসিন সরবরাহ বন্ধ করে দেয়। এতে অনেক দেশই বিপদে পড়ে। বাংলাদেশ বিকল্প পথ বের করে নেয় চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে টিকা আমদানি করে। বাংলাদেশে এখনো টিকার ঘাটতি রয়েছে। এ কারণে চীনের সঙ্গে যৌথ উৎপাদনেও যাচ্ছে বাংলাদেশের একটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান।

(এই প্রতিবেদনের তথ্য নেয়া হয়েছে বাংলা নিউজ ২৪ থেকে।)

This item is part of
XS
SM
MD
LG