অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়াশিংটনে প্রেসিডেণ্ট ওবামার সঙ্গে প্রাতরাশ প্রার্থনা সভায় বিশ্ব শান্তির জন্যে প্রার্থনা করা হয়-নাসিম ওসমান

বাংলাদেশ জাতীয় পরিষদের ক্ষমতাসীন মহাজোট সরকারের শরিক দল জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান সম্প্রতি ওয়াশিংটন আসেন প্রেসিডেণ্ট ওবামার আমন্ত্রনে প্রাতরাশ প্রার্থনা বৈঠক বা breakfast prayer meeting-এ যোগ দিতে। বৈঠক প্রসঙ্গে তিনি বলেন - এ বৈঠকের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভালবাসা দিয়ে দেশে দেশে মানুষে মানুষে সম্পর্ক গড়তে হবে। মিশরের গন-আন্দোলনের উল্লেখে তিনি জনগনের জয়ের আশাবাদ ব্যক্ত করেন। সাংসদ নাসিম ওসমান বাংলাদেশের উন্নয়নকাজে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্মরন করে সাধুবাদ জানান। নাসিম ওসমানের এসব কথা ব্যক্ত হয়েছে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে তাঁর এই একান্ত সাক্ষাত্কারে ।

This item is part of
XS
SM
MD
LG