বাংলাদেশে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নিচ্ছেন না। যদিও তার নামে বগুড়ার নেতারা দুটি ফরম সংগ্রহ করেছিলেন। দলটির একজন শীর্ষ নেতা বলেন, খালেদা জিয়া আর যাই হোক কোন উপনির্বাচনে অংশ নেবেন না।
আগামীকাল বৃহস্পতিবার এই আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। গত ৩০শে ডিসেম্বরের নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হলেও শেষ মুহূর্তে তিনি শপথ নেয়া থেকে বিরত থাকেন। এর ফলে আসনটি শূন্য হয়ে যায়। বিএনপি'র অন্য ৫ জন এমপি অবশ্য শপথ নেন। বিএনপি'র পক্ষে চারজন মনোনয়নপত্র জমা দেবেন বলে দলটির তরফে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত নির্বাচনে ৩টি আসনে খালেদা জিয়া প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু আইনি জটিলতায় সব ক’টা মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। তিনটি আসনের মধ্যে বগুড়া-৬ আসন ছিল।
Embed
শেয়ার করুন
Embed
শেয়ার করুন
The code has been copied to your clipboard.
The URL has been copied to your clipboard
No media source currently available
সরাসরি লিংক