অ্যাকসেসিবিলিটি লিংক

পরীমনির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করলো আদালত

পরীমনি (ফাইল ছবি)
পরীমনি (ফাইল ছবি)

মাদক মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছে আদালত। এই অভিযোগ শুনানীর জন্য আগামী ১৪ ডিসেম্বর সময় নির্ধারন করা হয়েছে। রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এই আদেশ দেন।

সোমবার সকালে পরীমনি আদালতে হাজিরা দিতে উপস্থিত হন। এরপর শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করা হয়। আদালত মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ বদলির আদেশ দেন। পরে সরকার পক্ষের আইনজীবী তাপস কুমার পাল বলেন, প্রাথমিকভাবে পরীমনির অপরাধের প্রমান পাওয়া গেছে। এই কারণে অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। পরীমনির আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নীলাঞ্জনা রীফাত সুরভী। তিনি বলেন, "আমরা বলেছি পরীমনি নির্দোষ। তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।"

মামলার তদন্তকারী কর্মকর্তা, সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল গত ৪ অক্টোবর আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত অপর দুজন হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন। গত ৪ আগস্ট অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয়। তার ড্রয়িংরুমের কাভার্ড, শোকেস, ডাইনিংরুম, বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয়। এই অভিযানের পর ৫ আগস্ট র‌্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমনি ও তার সহযোগী বিপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় দায়ের করেন। গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত তাকে জামিন দেন।

This item is part of
XS
SM
MD
LG