অ্যাকসেসিবিলিটি লিংক

মাদারীপুরের শিবচরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ধর্ষণ বন্ধ হোক লেখা প্ল্যাকার্ড হাতে ধর্ষণকারিদের বিচারের দাবীতে ঢাকায় আন্দোলনরতদের মধ্যে একজন নারী। (ফাইল ফটো- মুনির উজ জামান/এএফপি)
ধর্ষণ বন্ধ হোক লেখা প্ল্যাকার্ড হাতে ধর্ষণকারিদের বিচারের দাবীতে ঢাকায় আন্দোলনরতদের মধ্যে একজন নারী। (ফাইল ফটো- মুনির উজ জামান/এএফপি)

মাদারীপুরের শিবচরে নবম শ্রেণির এক স্কুলছাএীকে ধর্ষণের অভিযোগে নাহিদ শেখ (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ জানুয়ারি) উপজেলার বন্দর খোলা এলাকা থেকে পুলিশ অভিযুক্ত নাহিদ শেখকে গ্রেপ্তার করে।

নাহিদ শেখ একই ইউনিয়নের রাজারচর মোল্লা কান্দির তারা মিয়া হাওলাদের ছেলে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, শনিবার (২২ জানুয়ারি) সকালে ওই শিক্ষার্থী বাড়ি থেকে স্থানীয় বাজারে যাওয়ার সময় নাহিদ ও তার সহযোগীরা মেয়েটিকে মোটর সাইকেলে তুলে একটি কলা বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এসে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, ভুক্তভোগীর ভাই বাদি হয়ে শনিবার রাতে শিবচর থানায় আল আমিন ও নাহিদসহ তিন জনের নামে একটি মামলা করেন। এই মামলার প্রেক্ষিতে রবিবার ভোরে পুলিশ নাহিদকে গ্রেপ্তার করে। তবে আল আমিন এখনো পলাতক রয়েছে।

তিনি আরও জানান, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG