অ্যাকসেসিবিলিটি লিংক

যুদ্ধাপরাধীদের সন্তানরা সরকারি চাকরি পাবে না

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িতদের সন্তানরা সরকারি চাকরি পাবে না। পাশাপাশি তাদের ভোটাধিকারও কেড়ে নেয়া হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, যুদ্ধাপরাধীদের সম্পদও বাজেয়াপ্ত করা হবে। বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষকারী ও স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে মন্ত্রী বক্তব্য রাখছিলেন। মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষকারীদের বিচারে শিগগিরই জাতীয় সংসদে আইন পাস করা হবে।

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে জামায়াতের অঘোষিত আমির আখ্যায়িত করে মোজাম্মেল হক বলেন, পাকিস্তানকে খুশি করার জন্যই শহীদদের সংখ্যা নিয়ে তিনি বিতর্ক তৈরি করছেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষকারীদের বিচারে আইন পাস করা ছাড়াও পাকিস্তানের ১৯৫ যুদ্ধাপরাধীকে এ দেশে ফেরত আনা হবে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।

please wait

No media source currently available

0:00 0:00:35 0:00

This item is part of
XS
SM
MD
LG