অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে সন্ত্রাসের কেন্দ্রস্থলে ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত

পাকিস্তান আজ এই প্রথম আফগানিস্তানের সঙ্গে পার্বত্য সীমান্ত এলাকায় প্রাদেশিক নির্বাচনের আয়োজন করলো। এই মাত্র বছর কয়েক আগে পর্যন্ত এলাকাটিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু হিসেবে মনে করা হতো।

পাকিস্তানি কর্মকর্তারা বলছেন যে এক সময়ে যাকে Federally Administered Tribal Area (FATA) বা কেন্দ্র পরিচালিত অঞ্চল বলা হতো তার সাতটি জেলায় এই নির্বাচন অনুষ্ঠান হচ্ছে সরকার গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম। এর লক্ষ্য হচ্ছে সহিংস উগ্রবাদের মোকাবিলা করতে এবং আফগানিস্তানে শান্তি আনতে আঞ্চলিক ও বৈশ্বিক প্রচেষ্টাকে সাহায্য করা।

পাকিস্তানের নির্বাচনী কর্মকর্তারা বলেছেন যে ঐ খাইবার পাখতুখোয়া প্রদেশের ১৬টি আসনের জন্য, ২৮৫ জন প্রার্থী রয়েছেন। আর ভোটদাতার সংখ্যা হচ্ছে ২৮ লক্ষ।

দু জন নারীসহ এই প্রার্থিরা মূলধারার রাজনৈতিক দলের প্রতিনিধি। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং কোন রকম সহিংসতার খবর পাওয়া যায়নি।

এই ঐতিহাসিক ভোটটি এমন একদিনে হলো যেদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের পথে রওয়ানা হলেন । সোমবার ঐ বৈঠকে এই দুই নেতা অন্যান্য বিষয়ের মধ্যে সন্ত্রাস বিরোধী পদক্ষেপ নিয়ে আলাপ আলোচনা করবেন।

This item is part of
XS
SM
MD
LG