অ্যাকসেসিবিলিটি লিংক

লেবাননের রাজধানী বৈরুতে মারাত্মক বিস্ফোরণ

লেবাননের রাজধানী বৈরুতে মারাত্মক বিস্ফোরণ হয়েছে। আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। বিস্ফোরণের স্থানসহ আশেপাশের বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়েছে এবং ক্ষতি হয়েছে ব্যপক এলাকা জুড়ে। বিস্ফোরনের কারণ এখনও জানা যায়নি। তবে বলা হচ্ছে বিস্ফোরণ ঘটেছে সমুদ্র বন্দরের কাছে বিস্ফোরক মজুদ রাখার গুদামে। ঐ বিস্ফোরণে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে তবে আহত হয়েছে শত শত মানুষ।

লেবাননের রেডক্রস কর্মকর্তা জর্জ ক্যাত্তানে রিপোর্টারদের জানিয়েছেন যে শক্তিশালী ঐ বিস্ফোরণে কয়েক শত মানুষ আহত হয়েছেন তবে তিনি সুনির্দিষ্ট কোন সংখ্যা বলেননি।উদ্ধার তৎপরতা চলছে এবং বিস্ফোরণ যেখানে হয়েছে তার আশেপাশের বাড়ী ঘরে অনেকেই আটকা পড়ে আছেন।
This item is part of
XS
SM
MD
LG