অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে আটক যুক্তরাষ্ট্রের আর্মি সর্জেন্টকে আমেরিকায় ফিরিয়ে আনা হয়েছে

Captured Soldier-Analysis
Captured Soldier-Analysis


তালিবানরা যুক্তরাষ্ট্রের যে আর্মি সর্জেন্টকে প্রায় ৫ বছর আফগানিস্তানে আটক করে রেখে ছিল তাকে আমেরিকায় ফিরিয়ে আনা হয়েছে।

আমেরিয়ার সামরিক কর্মকর্তারা বলছেন বো বার্গডালকে জার্মানীতে যুক্তরাষ্ট্রের সামরিক হাসপাতালে চিকিতসা করার পর শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের সেনেন টোনিয়েতে অবস্থিত সেনা বাহিনীর চিকিতসা কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।

পেন্টাগনের একটি বিবৃতিতে বলা হয়েছে যে বার্গডাল সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাকে যথাযত পরিষেবা দেওয়া হবে এবং সুস্থ হয়ে ওঠার জন্য যে সময় তার প্রয়োজন তা তিনি পাবেন।

বিবৃতিতে বলা হয়েছে সেনা বাহিনী বার্গডেলের অন্তর্ধান এবং আটক কালিন পরিস্থিতি সার্বিক ভাবে পর্যালোচনা করবে।
This item is part of
XS
SM
MD
LG