অ্যাকসেসিবিলিটি লিংক

ওমিক্রনের বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন প্রচেষ্টার ঘোষণা দিচ্ছেন বাইডেন

প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনের হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে হোয়াইট হাউসের কোভিড-১৯ রেসপন্স টিমের সদস্যদের সাথে কথা বলছেন। বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১।
প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনের হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে হোয়াইট হাউসের কোভিড-১৯ রেসপন্স টিমের সদস্যদের সাথে কথা বলছেন। বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার করোনভাইরাসের ক্রমবর্ধমান প্রকরণ, ওমিক্রনের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি নতুন সমন্বিত প্রচেষ্টা নিচ্ছেন।যেসব হাসপাতালে সংকট রয়েছে, সেসব হাসপাতালে ফেডারেল স্বাস্থ্যসেবা কর্মীদের প্রেরণ করছেন, সারাদেশে চিকিৎসা সরঞ্জামের জাতীয় মজুত পূর্ব-অবস্থানে রেখেছেন এবং আমেরিকানদের জন্য বিনামূল্যে ৫০ কোটি কোভিড-১৯ টেস্ট কিট সরবরাহ করছেন।

হোয়াইট হাউজ থেকে প্রচারিতব্য ওই ভাষণে, কীভাবে ওমিক্রনের আক্রমণ মোকাবেলা করবে, তার সুনির্দিষ্ট পরিকল্পনার রূপরেখা তুলে ধরবেন বাইডেন। কারণ যুক্তরাষ্ট্রে নতুন করে করোনভাইরাস সংক্রমণের সংখ্যা আবারও উল্লেখযোগ্যভাবে বাড়ছে, সোমবার রেকর্ড ১,৪৩,০০০ জন নতুন করে সংক্রমিত হয়েছে, আর মারা গেছে ১,৩০০ জন। নতুন করে আক্রান্তদের প্রায় তিন-চতুর্থাংশই অত্যন্ত সংক্রমণযোগ্য ওমিক্রন প্রকরণেই সংক্রমিত ।

বাইডেনের বক্তৃতার আগে, হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে যারা টিকা নিয়েছে, তাদের মাধ্যমেও ওমিক্রন ছড়াতে পারে, তবে অসুস্থতার প্রভাব তুলনামুলকভাবে "সম্ভবত হালকা হবে।"

তবে, তারা সতর্ক করে দিয়ে বলেছে, "বিপরীতভাবে, টিকা না নেওয়া ব্যক্তিদের কোভিডে আক্রান্ত হওয়ার, গুরুতর অসুস্থ হওয়ার এবং এমনকি মারা যাওয়ার বড় রকমের ঝুঁকি রয়েছে।"

সরকারের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বলছে, এ পর্যন্ত প্রায় ২০ কোটি ৪০ লক্ষ বা ৬১% আমেরিকান সম্পূর্ণরূপে টিকা নিয়েছেন, যা ২০২১ সালের শুরুতে ১%-এরও কম ছিল। এছাড়া প্রায় ৬ কোটি ৮ লক্ষ লোক বুস্টার শট পেয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ে এই বুস্টার শট খুব কাজে দেবে।

তবে প্রায় ৫ কোটির মতো আমেরিকান এখন পর্যন্ত কোনও টিকা নেননি, তাদের মধ্যে অনেকেই আবার টিকা দেওয়ার জন্য সরকারের প্রচেষ্টার বিরুদ্ধে আপত্তি জানিয়ে বলছে, এটি তাদের নিজস্ব চিকিৎসা পছন্দ করার স্বাধীনতাকে লঙ্ঘন করে।

This item is part of
XS
SM
MD
LG