অ্যাকসেসিবিলিটি লিংক

ওমিক্রন মোকাবিলায় নতুন প্রচেষ্টার ঘোষণা দিলেন বাইডেন

প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনে হোয়াইট হাউসের স্টেট ডাইনিং রুমে, ওমিক্রনের বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন প্রচেষ্টার ঘোষণা দিচ্ছেন। মঙ্গলবার, ২১শে ডিসেম্বর, ২০২১।
প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনে হোয়াইট হাউসের স্টেট ডাইনিং রুমে, ওমিক্রনের বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন প্রচেষ্টার ঘোষণা দিচ্ছেন। মঙ্গলবার, ২১শে ডিসেম্বর, ২০২১।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার করোনভাইরাসের ক্রমবর্ধমান প্রকরণ, ওমিক্রনের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি নতুন সমন্বিত প্রচেষ্টার ঘোষণা দিয়েছেন। নতুন ঘোষণা অনুযায়ী, যেসব হাসপাতালে সংকট রয়েছে, সেসব হাসপাতালে ফেডারেল স্বাস্থ্যসেবা কর্মীদের প্রেরণ, এবং সারাদেশে চিকিৎসা সরঞ্জামের জাতীয় মজুত পূর্ব-অবস্থানে রাখাসহ আমেরিকানদের জন্য বিনামূল্যে ৫০ কোটি কোভিড-১৯ টেস্ট কিট সরবরাহ করছে তাঁর প্রশাসন।

হোয়াইট হাউজ থেকে দেয়া তাঁর ওই ভাষণে, কীভাবে ওমিক্রনের আক্রমণ মোকাবেলা করা হবে , তার সুনির্দিষ্ট পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন প্রেসিডেন্ট বাইডেন। কারণ যুক্তরাষ্ট্রে নতুন করে করোনভাইরাস সংক্রমণের সংখ্যা আবারও উল্লেখযোগ্যভাবে বাড়ছে, সোমবার রেকর্ড সংখ্যক ১,৪৩,০০০ জন নতুন করে সংক্রমিত হয়েছে, আর মারা গেছে ১,৩০০ জন। নতুন করে আক্রান্তদের প্রায় তিন-চতুর্থাংশই অত্যন্ত সংক্রমণযোগ্য ওমিক্রন প্রকরণেই সংক্রমিত।

বাইডেন বলেন, সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ব্যক্তিরা, এবং বিশেষত যারা বুস্টার শট নিয়েছেন, তারা পরিবার এবং বন্ধুদের সাথে আসন্ন ক্রিসমাস এবং নববর্ষের ছুটি নিরাপদে উদযাপন করতে পারেন।

তিনি বলেন, “আমাদের সকলের ওমিক্রন সম্পর্কে উদ্বিগ্ন হওয়া উচিত, তবে আতঙ্কিত হওয়া উচিত নয়”।

তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, “যদি আপনি সম্পূর্ণরূপে টিকা না নেন, তবে আপনার উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে”। যুক্তরাষ্ট্রে ৪ কোটি টিকাবিহীন লোকদের টিকা দেওয়ার আহ্বান জানিয়ে বাইডেন বলেন, “দেশের প্রতি আপনাদের কিছু বাধ্যবাধকতা আছে এবং স্পষ্টতই একজন দেশপ্রেমিক হিসেবে টিকা নেওয়া আপনাদের কর্তব্য”।

অধিকন্তু, তিনি জোর দিয়ে বলেন, “আপনার পছন্দ [টিকা নেবেন কি না] আপনাকে জীবন এবং মৃত্যুর মাঝামাঝি দাঁড় করাতে পারে। অনুগ্রহ করে টিকা নিন। এটি আপনার একমাত্র দায়িত্ব”।

তবে ক্রমবর্ধমান ওমিক্রন হুমকির পরেও, তিনি বলেন, যুক্তরাষ্ট্র ২০২০ সালের মার্চ মাসে ফিরে যাচ্ছে না, যখন হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান এবং স্কুল বন্ধ হয়ে গিয়েছিল।

বাইডেন বলেন, “একেবারেই নয়”।

তিনি আমেরিকানদের উদ্দেশ্যে বলেন, “আমি জানি আপনারা ক্লান্ত। আমি জানি আপনারা হতাশ। তারপরও আমাদের এর মধ্য দিয়েই যেতে হবে। আমেরিকার জন্য কোনো চ্যালেঞ্জই বড় নয়”।

সরকারের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বলছে, এ পর্যন্ত প্রায় ২০ কোটি ৪০ লক্ষ বা ৬১% আমেরিকান সম্পূর্ণরূপে টিকা নিয়েছেন, যা ২০২১ সালের শুরুতে ১%-এরও কম ছিল। এছাড়া প্রায় ৬ কোটি ৮ লক্ষ লোক বুস্টার শট পেয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ে এই বুস্টার শট খুব কাজে দেবে।

বাইডেন বলেন, প্রায় ৪ কোটির মতো আমেরিকান এখন পর্যন্ত কোনও টিকা নেননি, তাদের মধ্যে অনেকেই আবার টিকা দেওয়ার জন্য সরকারের প্রচেষ্টার বিরুদ্ধে আপত্তি জানিয়ে বলছে, এটি তাদের নিজস্ব চিকিৎসা পছন্দ করার স্বাধীনতাকে লঙ্ঘন করে।

This item is part of
XS
SM
MD
LG