অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেনের প্রথম বিদেশ সফর 

বুধবার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে, প্রেসিডেন্ট বাইডেন তাঁর ইউরোপ সফরের প্রথম পর্যায়ে ইংল্যান্ডের সাফোকে অবস্থিত মিলডেনহল রয়েল এয়ারফোর্স ঘাঁটিতে এসে পৌঁছানI সেখানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনাদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট বাইডেন বলেন, "আমার বায়ুসেনা ও সৈনিক বন্ধুরা, আমরা তোমাদের কাছে ঋণী, তোমাদের অভিবাদন, আমরা তোমাদের জন্য গর্বিত"I

একই সঙ্গে,তিনি প্রেসিডেন্ট পুতিনের সমালোচনা করেন, যার সঙ্গে সফরের শেষ পর্যায়ে তিনি জেনিভায় মিলিত হচ্ছেনI প্রেসিডেন্ট বাইডেন বলেন, তাঁর কথায়, আমি স্পষ্ট করে জানিয়েছি রুশ সরকার আমাদের বিরুদ্ধে ক্ষতিকারক তৎপরতায় নিয়োজিত হলে, যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোরভাবে তার জবাব দেবেI তিনি বলেন, বিশ্বে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তিনি মিত্রদের পুনরায় আশ্বাস দেবেনI

তিনি বলেন, তাঁর কথায়, প্রতিটি পদক্ষেপে আমরা নিশ্চিত করবো যে, যুক্তরাষ্ট্র আবারো ফিরে এসেছেI এয়ারফোর্স ওয়ানে চড়ে, যাত্রা শুরু করার আগে, প্রেসিডেন্ট বাইডেন বলেন, এই সফরে তাঁর লক্ষ্য মিত্রদের সঙ্গে মৈত্রী জোরদার করা এবং প্রেসিডেন্ট পুতিন ও চীনকে বার্তা দেয়া যে, ইউরোপ ও যুক্তরাষ্ট্র সুদৃঢ় অবস্থানে রয়েছেI

This item is part of
XS
SM
MD
LG