অ্যাকসেসিবিলিটি লিংক

সন্দেহভাজন শিশু বোমাবাজের হামলায় নাইজেরিয়া নিহত ১৬

শনিবার নাইজেরিয়ার উত্তর পুর্বাঞ্চলের একটি জনবহুল বাজারে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন নিহত এবং আরও প্রায় কুড়ি জন আহত হয়েছে।

বোর্নো রাজ্যে রাজধানী মাইদুগুরিতে দুপুরের দিকে এই বোমা ফাটানো হয়। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে ১০ বছর বয়সী এক বালিকা এই বোমা বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে।তাৎক্ষনিক ভাবে এই ঘটনার দায় কেউ স্বীকার করেনি।

উত্তরের আরেকটি শহর পতিসকুমে , একজন পুলিশ কর্মকর্তা এক সংবাদদাতাকে জানান যে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায় দু জন নিহত হন। সেটিও একটি আত্মঘাতী আক্রমণ ছিল।

এর আগেও ইসলামি জঙ্গী গোষ্ঠি বোকো হারাম ঐ দুটি শহরে আক্রমণ চালিয়েছে।

This item is part of
XS
SM
MD
LG