অ্যাকসেসিবিলিটি লিংক

‘সরকারের নির্মম আগ্রাসন’ - বিএনপি

ঢাকা সংবাদদাতা জুহুরুল আলমের রিপোর্ট।
ঢাকা সংবাদদাতা জুহুরুল আলমের রিপোর্ট।

বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর এখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ব্যাপক ধর পাকড় শুরু করেছে, তাকে ‘সরকারের নির্মম আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি।

বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন মন্তব্য করে বলেছেন ছাত্রলীগের তাঁর ভাষায় সন্ত্রাসীদের দিয়ে রাজপথ শিশু-কিশোরদের রক্তে রঞ্জিত করার পরেও সরকার ক্ষান্ত হয়নি । দেশে বিদেশে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা শুরুর পর সরকার এখন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে শিক্ষার্থীদের ওপর বর্বর ক্র্যাক ডাউন চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। রিজভী বর্তমান আওয়ামী লীগ সরকারকে রাষ্ট্র, গণতন্ত্র, সামাজিক অগ্রগতি এবং সভ্যতার শত্রু বলে আখ্যায়িত করে বলেছেন এরা মানসিক বৈকল্যগ্রস্থ। তিনি তার দলের পক্ষ থেকে অবিলম্বে শিশু-কিশোরদের ওপর এই নির্মম হয়রানি বন্ধ এবং আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছেন।

ঢাকা সংবাদদাতা জুহুরুল আলমের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

This item is part of
XS
SM
MD
LG