অ্যাকসেসিবিলিটি লিংক

গাড়ি বোমা হামলায় ইরাকে নিহত অন্তত ৫৫ জন

ইরাকের রাজধানীর শিয়া এলাকায় এবং দক্ষিণের বসরা শহরে বেশ কয়েকটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত এবং আরও অনেকেই আহত হয়েছে।

কর্মকর্তারা বলছেন যে আজ বাগদাদে নয়টি গাড়ি বোমা বিস্ফোরিত হয় । যার কোন কোনটি বাজার এলাকায় এবং কোন কোনটি জনবহুল বাস স্টপে এবং অন্যান্য শিয়া অঞ্চলে বিস্ফোরিত হয়। প্রচন্ড বিস্ফোরণ ঘটে বাগদাদের উত্তরে শা’আব জেলায় যেখানে অন্তত ১২ জন নিহত এবং ২৫ জন জখম হয়েছেন। আরও দুটি বোমা বিস্ফোরিত হয় শিয়া প্রধান বসরা শহরে।

ইরাকের সংখ্যা গরিষ্ঠ শিয়া এবং সংখ্যালঘু সুন্নিদের মধ্যে বড় রকমের উত্তেজনার মধ্যে এই হামলাগুলি সংঘটিত হলো।

গত এক সপ্তায় বোমা বিস্ফোরণ এবং অন্যান্য সহিংসতায় দেড় শ ‘র ও বেশি লোক সে দেশে প্রঅন হারিয়েছে , যার মধ্যে শুক্রবার ৭০ জন মারা যায় যখন সুন্নিদের লক্ষ্য করে বোমা ফাটানো হয়।
This item is part of
XS
SM
MD
LG