অ্যাকসেসিবিলিটি লিংক

বোকো হারাম কর্তৃক অপহৃত ৮২ চিবক স্কুলছাত্রীর পরিবার একত্রিত হয়েছেন

বোকো হারাম কর্তৃক অপহৃত ৮২ নাইজেরিয়ান স্কুলছাত্রী, যাদেরকে সম্প্রতি ছেড়ে দেয়া হয়েছে, শনিবার তাদের পরিবার রাজধানী আবুজায় একত্রিত হয়েছেন।

বোকো হারাম কর্তৃক অপহৃত ৮২ নাইজেরিয়ান স্কুলছাত্রী, যাদেরকে সম্প্রতি ছেড়ে দেয়া হয়েছে, শনিবার তাদের পরিবার রাজধানী আবুজায় একত্রিত হয়েছেন।

২০১৪ সালে চিবকের একটি বোর্ডিং স্কুল থেকে মোট ২৭৬ জন ছাত্রীককে আপহরণ করেছিল বোকো হারাম সন্ত্রাসীরা। বোকো হারাম ও নাইজেরিয়া সরকারের মধ্যে বন্দী বিনিময় চুক্তিতে ঐ ৮২ জনকে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।

এর আগে গত অক্টোবরে ২১ জনকে তারা মুক্তি দিয়েছিল। বেশ কয়েজন বিভিন্ন সময় পালিয়ে এসেছিল। এখনো তাদের কব্জায় রয়েছে একশজনের মত ছাত্রী। সরকারী কর্তৃপক্ষ জানিয়েছে তাদেরকে মুক্ত করার লক্ষ্যে আলোচনা চলছে।

This item is part of
XS
SM
MD
LG