অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক মহড়া 

বেইজিং দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র ও চীন সম্পর্কের আরো অবনতি ঘটিয়েছেI যেসব প্রতিষ্ঠান চীনকে সামরিকায়নে অব্যাহত সহায়তা দিচ্ছে, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মাঝেই এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়I একজন প্রতিরক্ষা কর্মকর্তা বৃহস্পতিবার ভয়েস অফ আমেরিকাকে জানান, PLA বা পিপলস লিবারেশন আর্মি, চীন মূল ভূখণ্ড থেকে হাইনান দ্বীপ ও প্যারাসেল দ্বীপাঞ্চলের মধ্যবর্তি জলসীমায় মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলি নিক্ষেপ করেI

চীনের সামরিক বাহিনী, সম্প্রতি এই জলসীমায় সামরিক মহড়া শুরু করেছে এবং একতরফাভাবে অন্যান্য কয়েকটি দেশের দাবি করা, বিশাল সামুদ্রিক জলসীমা বন্ধ করে দেয়I
ভিয়েতনাম এই মহড়ার প্রতিবাদ জানিয়েছেI

This item is part of
XS
SM
MD
LG