অ্যাকসেসিবিলিটি লিংক

অভিবাসন সমাবেশ থেকে কংগ্রেস সদস্য সহ ২০০ জন গ্রেপ্তার

ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মল বলে পরিচিত বিশাল মাঠে হাজার হাজার লোক সমাবেশ করে দাবি করেছে যে যুক্তরাষ্ট্রের অভিবাসন পদ্ধতিকে কংগ্রেস যেন ঢেলে সাজায়। তারা বিশেষত কাগজপত্রবিহিন অভিবাসীদের বৈধ মর্যাদা দেবার উপায় প্রণয়ন সম্পর্কে দাবি করেন।

মঙ্গলবার পুলিশ আটজন কংগ্রেস সদস্যসহ প্রায় শ দুয়েক লোককে গ্রেপ্তার করেছে। কংগ্রেস সদস্যদের সম্পর্কে অভিযোগ হলো যে তারা ঐ সমাবেশের অংশ হিসেবে আইন অমান্য করেছেন।

যে সব কংগ্রেসমেন গ্রেপ্তার হয়েছেন তাঁরা হচ্ছেন ডেমক্র্যাটিক দলের John Lewis, Luis Gutiérrez, Raúl Grijalva, Keith Ellison, John Crowley, Charles Rangel, Al Green, এবং Jan Schakowsky.

তবে একটি সামগ্রিক অভিবাসন আইন পাশ হবার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে মনে হচ্ছে।

হোয়াইট হাউজের সমর্থনে ডেমক্র্যাটিক পার্টি নিয়ন্ত্রিত সেনেটে যে বিল পাশ হয়েছে তাতে যে ১৩ বছরের মধ্যে নাগরিকত্ব প্রদান এবং সীমান্ত নিরাপত্তার সামগ্রিক কর্মসূচী রয়েছে , প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান সদস্যরা তা নাকচ করে দিয়েছেন ।
This item is part of
XS
SM
MD
LG