অ্যাকসেসিবিলিটি লিংক

ওমিক্রনের প্রভাবে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ বাড়ছে

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে কোভিড পরীক্ষা করানোর জন্য একটি ল্যাবের সামনে লাইন ধরে অপেক্ষা করছে লোকজন। সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১।
নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে কোভিড পরীক্ষা করানোর জন্য একটি ল্যাবের সামনে লাইন ধরে অপেক্ষা করছে লোকজন। সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১।

ওমিক্রনের প্রভাবে সারা বিশ্বে বাড়ছে কোভিড সংক্রমণ। ওমিক্রনের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে সরকারের গৃহীত পদক্ষেপ কী, তা খোলাসা করতে, মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রে সংক্রমণ বৃদ্ধির ফলে কিছু বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে যে, তারা অনলাইন বা দূর শিক্ষায় চলে যাচ্ছে। হার্ভার্ডসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বলেছে, তারা অন্তত জানুয়ারির প্রথম তিন সপ্তাহের জন্য দূরবর্তী শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবে।

ইউরোপে, ক্রমবর্ধমান সংক্রমণ বৃদ্ধির ফলে, কয়েকটি দেশের সরকার এই বছরের শুরুর লকডাউনের মত নতুন করে বিধিনিষেধের আহ্বান জানিয়েছে।

নেদারল্যান্ডস এর প্রধানমন্ত্রী মার্ক রুট শনিবার একটি টেলিভিশন ভাষণে বলেছেন, “দেশটি আবারও লকডাউনে চলে যাচ্ছে”। রুট বলেন, কোভিড-১৯ এর “পঞ্চম ঢেউ” এবং অত্যন্ত সংক্রামক ওমিক্রনের কারণে রবিবার থেকে শুরু হচ্ছে ওই লকডাউন।

ইতিমধ্যে, ওমিক্রনের ক্রমবর্ধমান বিস্তারের কারণে যুক্তরাজ্যকে উদ্বেগের একটি ক্ষেত্র হিসাবে ঘোষণা করেছে জার্মানি। লন্ডনের মেয়র সাদিক খান বিবিসিকে বলেছেন, ইংল্যান্ডে নতুন নিষেধাজ্ঞা "অনিবার্য"।

ফ্রান্সের সরকার বলেছে যে এই বুধবার ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া শুরু করবে। প্রধানমন্ত্রী জিন কাস্টেক্স শুক্রবার বলেছেন, ওমিক্রন "বিদ্যুতের" মতো ছড়িয়ে পড়ছে এবং প্রস্তাব করেছেন যে, সরকারী প্রতিষ্ঠানে প্রবেশকারীদের জন্য টিকা দেওয়ার প্রমাণ প্রয়োজন।

ইরান রবিবার ঘোষণা করেছে, তারা প্রথম ওমিক্রন রোগী সনাক্ত করেছে।

২০১৯ সালের শেষের দিকে চীনের কেন্দ্রীয় শহর উহানে প্রথম করোনা ভাইরাস সংক্রামিত হবার পর থেকে, চীন ওমিক্রনের দুটি কেস সনাক্ত করেছে এবং দেশটির সর্বক্ষেত্রে কোভিড এর বিস্তার অব্যাহত রয়েছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটি করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুসারে, দুই বছর আগে করোনভাইরাস আবির্ভূত হওয়ার পর থেকে, বিশ্বব্যাপী ৫.৩ মিলিয়নেরও বেশি লোক কোভিড-এ মারা গেছে।

This item is part of
XS
SM
MD
LG