অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র কিউবাতে ভাড়া করা বিমান উড়ান নিষিদ্ধ করলো 

যুক্তরাষ্ট্র পরিবহন দপ্তর, বৃহস্পতিবার থেকে কিউবায় ব্যক্তিগত ভাড়া করা বিমান উড়ান নিষিদ্ধ করেছে, দৃশ্যতঃ দেশটির ওপর আরো অর্থনৈতিক চাপ বৃদ্ধির লক্ষে এই পদক্ষেপ নেয়া হয়েছেI
যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, মাইক পম্পেও বলেছেন, কিউবা সরকার ভ্রমণ ও পর্যটন থেকে আসা রাজস্ব ভেনেজুয়েলার অপরাধী তৎপরতায় ব্যবহার করছে, যা গ্রহণযোগ্য নয়I সেখানকার স্বৈরশাসকেরা যুক্তরাষ্ট্রের রাজস্ব দিয়ে লাভবান হতে পারবে নাI

কিউবা'র প্রয়াতঃ কমিউনিস্ট নেতা, ফিদেল ক্যাস্ট্রো'র জন্মবার্ষিকীতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়I গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র, কিউবায় নিয়মিত বিমান উড়ান নিষিদ্ধ করেছিল I

This item is part of
XS
SM
MD
LG