অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকার ওয়াশিংটন রাজ্যের কাদারধসে এ পর্যন্ত ১৬ জন প্রাণ হারিয়েছেন এবং অনেকে নিখোঁজ


আমেরিকার ওয়াশিংটন রাজ্যের দক্ষিণপশ্চিমের প্রত্যন্ত এক পাহাড়ী এলাকায় কাদারধসে ১৬ জন প্রাণ হারিয়েছেন। ঐ ধসে কয়েক ডজন ঘর বাড়ী ধ্বংস হয়েছে।

উদ্ধার কর্মীরা সিয়াটালের উত্তরাঞ্চলের ওসও শহরে ধ্বংস স্তুপের মধ্য থেকে আরও দুজনের মৃতদেহ উদ্ধার করেছে। কর্মকর্তারা বলেন, তারা মনে করছেন যে কাদামাটির স্তুপের নীচে আরও ৮ জনের দেহ তারা চিহ্নিত করতে পেরেছেন। তবে নিখোঁজের তালিকায় এখন পর্যন্ত ১৭৬ জন রয়েছে।

উদ্ধার কর্মীরা সন্ধান ততপরতায় ভারী যন্ত্রাংশ, অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা, অনুসন্ধান কাজে ব্যবহৃত বিশেষ ভাবে প্রশিক্ষিত কুকুর এবং খালি হাতে অনেকেই উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন।

কয়েক সপ্তাহ ধরে প্রচুর বর্ষনের পর গত শনিবার মারাত্মক ভাবে কাদার ধস নামে।
This item is part of
XS
SM
MD
LG