অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর বহিস্কারাদেশ বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ দীর্ঘ ৬১ বছর পর বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছাত্রত্ব বাতিলের নির্দেশ তথা বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে।

আজ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরী সভায় সর্বসম্মতভাবে জাতির জনকের এই বহিস্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিন্ডিকেটের ১৪ জন সদস্য অংশ গ্রহণ করেন।
১৯৪৯ সালে আইন বিভাগের ছাত্র থাকাকালীন ঢাবি কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর ছাত্রত্ব বাতিল করে।

এ ব্যাপারে ঢাকা বিম।ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুর প্রাপ্য অধিকারের প্রতি সম্মান জানাতে সিন্ডিকেটের এ সিদ্বান্ত নিয়েছে । কারণ আমরা সকলেই তার অধিকার শ্রদ্ধার সঙ্গে পুনঃপ্রতিষ্ঠা করতে চাই । তৎকালীন ছাত্র শেখ মুজিবর রহমানকে সে সময়ে কোন কারণ দর্শাও ছাড়াই বহিস্কার করা হয় ।’
৬১ বছর আগে ঢাবির ৪র্থ শ্রেণী কর্মচারীদের ধর্মঘটে নেতৃত্ব দেয়ার জন্য তৎকালীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর বিরুদ্ধে ওই পদক্ষেপ গ্রহণ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সে সময়কার ছাত্র বঙ্গবন্ধুর বিরুদ্ধে তৎকালীন পাকিস্তান স্বৈরাচারী সরকারের নির্দেশে বিম।ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই বহিষ্কারাদেশ কার্যকর করে। ১৯৪৯ সালে বর্ধিত বেতন-ভাতার দাবিতে ঢাবির ৪র্থ শ্রেণীর কর্মচারীরা এই ধর্মঘট আহ্বান করে।

ঢাকা বিশ্ববিদ্যলয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ৬১ বছর আগে করা ভুল সংশোধনের মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে ভুল দেরিতে হলেও সংশোধন করা বাঞ্জনীয়।

This item is part of
XS
SM
MD
LG