অ্যাকসেসিবিলিটি লিংক

কম্বোডিয়া ও বাংলাদেশের সম্পর্ক পরস্পর পরিপূরক: ডা দীপুমণি

কম্বোডিয়া সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা দীপু মণি ও অন্যান্যরা।
কম্বোডিয়া সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা দীপু মণি ও অন্যান্যরা।

বর্তমানে কম্বোডিয়া ও বাংলাদেশের মধ্যে যে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে , তাকে দু দেশের উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ভাবে ব্যবহার করা যায় বলে মন্তব্য করেছেন বর্তমানে কম্বোডিয়া সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা দীপুমণি। তিনি দু দেশের মধ্যে সম্পুরক সম্পর্কের কথা বলেন এবং বলেন যে তার এই সফরের কয়েকটি উদ্দেশ্য আছে। প্রথমত এ দুটি দেশের মধ্যে বানিজ্যিক সম্পর্ক সম্প্রসারিত করা , দ্বিতীয়ত বর্তমানে যে সব বানিজ্যিক চুক্তি রয়েছে এ দুটি দেশের মধ্যে সেগলো বাস্তবায়িত করা।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মনে করেন যে এই দুটি দেশের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জতিক বিষয়ে যেমন সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে , তেমনি থাকা প্রয়োজন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও । তিনি বলেন বাংলাদেশ কম্বোডিয়া থেকে চাল আমদানি করতে চায় এবং বিশেষত সরকারী পর্যায়ে এ ব্যাপারে যদি একটা স্থায়ী চুক্তি করা যায় , তা হলে মন্দ হয় না। ডা দীপুমণি আরো বলেন যে কৃষি উৎপাদনের ক্ষেত্রে ও বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে একটা বোঝাপড়া হতে পারে। কম্বোডিয়ার বিশাল ভুসম্পদে যদি বাংলাদেশের কৃষকরা চাষ করতে পারেন চুক্তি ভিত্তিক , তা হলে সেখানকার উৎপাদন বৃদ্ধি পাবে , বাংলাদেশ ও উপকৃত হবে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কম্বোয়িা সফর কালে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী , প্রধানমন্ত্রী এবং রাজার সঙ্গে বৈঠক করেছেন।

This item is part of

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG