অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়ার জাভায় ভয়াবহ ভূমিকম্প, মহিলাসহ প্রায় ৮ জন মৃত 

এক শক্তিশালী ভূকম্পন ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ, জাভায় আঘাত হানলে, একজন মহিলাসহ ৮জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানানI যুক্তরাষ্ট্রের ভূকম্পন কেন্দ্র, শনিবারের এই ভূকম্পনকে ৬ মাত্রার বলে জানায়, তবে এটি সুনামির সৃষ্টি করে নিI

এ সপ্তাহে এই ভূকম্পন ছিল দ্বিতীয়, যা গ্রীস্মমন্ডলীয় ঘূর্ণিঝড় 'সেরোজের' কারণে সৃষ্ট, যার কারণে ভারিবর্ষণে অন্ততঃ ১৭৪ জনের মৃত্যু হয় এবং আরো ৪৮জন নিখোঁজ রয়েছেনI বহু লোক কাদায় এবং আগ্নেয়গিরির শক্ত লাভায় চাপা পরে মারা যানI

জানুয়ারী মাসে ৬.২ মাত্রার ভূমিকম্পে ১০৫ জনের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিলেন প্রায়, ৬৫০০ জন এবং গৃহহীন হয়েছিলেন প্রায় ১ লক্ষের মত জনগণI

This item is part of
XS
SM
MD
LG