অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে প্রথম যে ব্যাক্তির ইবোলা রোগ ধরা পড়ে, তিনি ডালাসে একটি হাসপাতালে মারা গেছেন

Ebola
Ebola

যুক্তরাষ্ট্রে প্রথম যে ব্যাক্তির ইবোলা রোগ ধরা পড়ে, তিনি ডালাসে বুধবার মারা যান।

টেক্সাস হেল্থ প্রেসবিটারিয়ান হাসপাতাল থেকে বলা হয়েছে টমাস ডাংকান হাসপাতালে ভর্তী হওয়ার ১০ দিন পরে মারা গেলেন। তিনি তার স্বদেশ লাইবেরিয়া থেকে ডালাসে আসেন ২০ সেপ্টেম্বার। পশ্চিম আফ্রিকায় যে ব্যাপক ভাবে ইবোলার সংক্রমণ হচ্ছে, তার কেন্দ্রবিন্দুই হচ্ছে লাইবেরিয়া।

ইতিমধ্যে,যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র – U.S. Centers for Disease Control and Prevention-এর প্রধান ড: টমাস ফ্রিডেন, ডাংকানের মৃত্যুতে গভীর দু:খ প্রকাশ করে বলেন, যতদিন পশ্চিম আফ্রিকায় ইবোলার সংক্রমণ চলবে, যুক্তরাষ্ট্রেও ইবোলার ঝুঁকি থাকবে।

প্রেসিডেন্ট ওবামা বলেছেন জাতীয় নিরাপত্তার কারণে ইবোলাকে অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন গিনি, লাইবেরিয়া, এবং সিয়েরা লিওন থেকে যে যাত্রীরা যুক্তরাষ্ট্রে আসবে তাদের জন্য যুক্তরাষ্ট্রের প্রধান ৫টি বিমানবন্দরে নতুন নিরাপত্তা প্রক্রিয়া চালু করা হবে।

This item is part of
XS
SM
MD
LG