অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের একজন উর্ধতন কূটনীতিক মিশরের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করছেন।

যুক্তরাষ্ট্রের একজন উর্ধতন কূটনীতিক মিশরের সামরিক বাহিনী সমর্থিত সরকারের সঙ্গে বৈঠক করছেন। এ মাসের গোড়ার দিকে প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই প্রথম এ ধরনের বৈঠক।

পররাষ্ট্র বিভাগের ডেপিউটি সেক্রেটারি বিল বার্ন্স কায়রো যান সোমবার ও মঙ্গলবার আলোচনার জন্য। তিনি প্রথম সাক্ষাৎ করেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মোনসুর এনং অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হাজেম আল বেবলাউই’র সঙ্গে। মিশরের জনগনের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন, সহিংসতার অবসান এবং গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত অসামরিক সরকার প্রতিষ্ঠার বিষয়গুলোরর উপর তিনি জোর দেবেন।
ভবিষ্যৎ নিয়ে মিশরে জনগন এখনও তীব্র ভাবে বিভাজিত।

মি মোরসির সমর্থকরা এবং তার Muslim Brotherhood এর নেতৃবৃন্দ প্রতিদিন কায়রোর Rabia el-Adawiya মসজিদের বাইরে প্রতিবাদ বিক্ষোভ করছে। তারা দাবী করছে মিশরের গনতান্ত্রিক পদ্ধতিতে প্রথম নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতায় ফিরিয়ে আনা হোক।
This item is part of
XS
SM
MD
LG