অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে সামরিক ক্ষমতা হস্থান্তর ও নতুন সরকার গঠন

মিশরে সামরিক ক্ষমতা হস্থান্তর ও নতুন সরকার গঠন
মিশরে সামরিক ক্ষমতা হস্থান্তর ও নতুন সরকার গঠন

মিশরের সামরিক শাসকরা জুলাই মাসের মধ্যে নতুন সরকার গঠনে এবং অসামরিক শক্তিবর্গের কাছে ক্ষমতা হস্থান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।

মংগলবার, দিন শেষে কয়েকটি রাজনৈতিক দলের সংগে এই সংকট নিয়ে আলোচনা করার পর স্বশস্ত্র বাহিনীর উচ্চ পরিষদের প্রধান মোহাম্মদ তানতাউয়ি টেলিভিশনে দেওয়া বক্তৃতায় ঐ ঘোষনা দেন। তিনি জানান যে তিনি অসামরিক মন্ত্রি পরিষদের প্রধানমন্ত্রী ইজাম শারাফের পদত্যাগ পত্র গ্রহন করেছেন।

তানতাউয়ির মন্তব্য নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত নতুন মন্ত্রীসভা একই রকম থাকবে। তিনি আরো বলেন, যদি খুব শিঘ্রী ক্ষমতা হস্তান্তরের প্রয়োজন হয় তবে সমরিক শাসকরা গণভোট করার জন্য প্রস্তুত ছিলেন।

তিনি এটাও উল্লেখ করেছেন যে কর্মকর্তারা সংসদীয় নির্বাচন করার জন্য ২৮শে নভেম্বর এবং ২০১২ সালের জুলাই মাসে প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।

কায়রোর তাহরির ষ্কোয়ারে সমাবেত হাজার হাজার বিক্ষোভকারী তানতাউয়ির ঘোষনায় “বু” ধ্বনি দেয়। কেউ কেউ তানতাউয়ির পদত্যাগের দাবী জানিয়েও ধ্বনি দেয়। । বিক্ষোভকারীরা অতি সত্বর সামরিক ক্ষমতা অবসানের দাবী জানাচ্ছে।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশব্যাপী সাম্প্রতিকতম বিক্ষোভে আন্ততঃ ঊনতিরিশ জনকে হত্যা করা হয়েছে এবং শত শত হতাহত হয়েছে।

মিসরে গত ফেব্রুয়ারী মাসে প্রেসিডেন্ট হোসনী মোবারকের অপসারণের দাবীতে যে বিক্ষোভ হয় তারপর এটাই হচ্ছে সবচাইতে বড় বিক্ষোভ।

মিশরের এই পরিস্থিতির ওপর একটি গোলটেবিল আলোচনায় অংশ নেন রোকেয়া হায়দার ও আনিস আহমেদ

This item is part of
XS
SM
MD
LG