অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে বিরোধী কর্মিরা ১৪তম দিনের মতো তাদের আন্দোলন বজায় রেখেছে

কায়রোর তাহরির স্কয়ারে হোসনে মুবারকের কুশপুত্তলিকা বহন করছে , বিরোধী বিক্ষোভকারীরা
কায়রোর তাহরির স্কয়ারে হোসনে মুবারকের কুশপুত্তলিকা বহন করছে , বিরোধী বিক্ষোভকারীরা

মিশরে হাজার হাজার বিরোধী কর্মি প্রেসিডেন্ট হোসনে মুবারকের উৎখাতের দাবিতে আজ চৌদ্দতম দিনে , কায়রোর তাহরির স্কয়ারে অবস্থান করছে। মি মুবারকের সরকার অবশ্য রাজনৈতিক ছাড় দেবার নতুন প্রস্তাব করেছে।

বিরোধীরা সোমবার খানিকটা ঢিলেঢালা ভাবেই তাদের বিক্ষোভ আবার ও শুরু করে। ঐ চত্বরে বেশ কিছু বিক্ষোভকারী তাঁবু গেড়ে বসে আছে এবং মি মুবারক তার পদ না ছাড়া পর্যন্ত সেখানে অবস্থান করার সঙ্কল্প প্রকাশ করেছে :

এদিকে মিশরের নবনিযুক্ত মন্ত্রী পরিষদ, এই গণঅভুত্থানের পর এই প্রথম তাদের পুর্নাঙ্গ বৈঠক করেছে। এর একদিন আগেই ভাইস প্রেসিডেন্ট ওমর সুলায়মান , প্রধানত ছাত্রদের নের্তৃত্বে পরিচালিত এই প্রতিবাদ বিক্ষোভের সমর্থক বিরোধী দলগুলোর সঙ্গে এই প্রথম বৈঠক করেন।

বিরোধী দলগুলো বলে যে মি মুবারকের অবিলম্বে পদত্যাগের ব্যাপারে তাদের মূল দাবি মেনে নিতে সরকার ব্যর্থ হয়েছে। তারা বলছে যে রোববারের ঐ বৈঠকে তাদের যে ছাড় দেয়ার প্রস্তাব দেওয়া হয় তা পর্যাপ্ত নয় , বড় জোর সংলাপের প্রথম ধাপ।

This item is part of
XS
SM
MD
LG