অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরের স্বরাষ্ট্র মন্ত্রীকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ

মিশরের স্বরাষ্ট্র মন্ত্রী মোহামেদ ইব্রাহিম প্রাণনাশের প্রচেষ্টায় রক্ষা পেয়েছেন তবে এতে অন্তত সাতজন অহত হয়েছে।

মিশরের কর্মকর্তারা বলছেন যে বৃহস্পতিবার নাসর সিটিতে ঐ বোমা আক্রমণর লক্ষ ছিলো ইব্রাহিমের যানবহর। ইব্রাহিম বলছেন যে তিনি এতে আহত হননি। এই আক্রমণের দায় কেউ স্বীকার করেনি এবং পুলিশ সন্দেহভাজনদের সন্ধান করছে।

ইসলামিক ব্রাদারহুড নের্তৃত্বাধীন মিশরের ইসলামপন্থি বিরোধী জোট এই ঘটনার তীব্র নিন্দে করেছে।

ঐ রাস্তার অপর পারে থাকেন রউফ মাহমুদ , তিনি বলেন যে তার গাড়ি পার্ক করার সময়ে তিনি ঐ প্রচন্ড বিস্ফোরণের শব্দ শুনতে পান । তিনি বলেন যে তিনটি দোকান সম্পুর্ণ বিধ্বস্ত হয়। নিরাপত্তা প্রহরীদের দুটি গাড়ি এবং সেখানে রাখা আরও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। লোকজন রাস্তায় দৌড়দৌড়ি শুরু করে।
This item is part of
XS
SM
MD
LG