অ্যাকসেসিবিলিটি লিংক

সন্দেহভাজন সন্ত্রাসী গ্রেফতারে বিভিন্ন ইউরোপীয় দেশে ইটালীয় পুলিশের অভিযান

ইটালির পুলিশ একটি সন্ত্রাসী গোষ্ঠির সন্দেহভাজন সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন ইউরোপীয় দেশে উপর্যুপরি গ্রেফতারি অভিযান চালিয়েছে।

কর্তৃপক্ষ বলছে এই অভিযানের লক্ষ্য ছিল নরওয়ে ভিত্তিক ইরাকি কুর্দীদের একটি রিক্রুটমেন্ট চক্র যারা সম্ভাব্য সদস্যদের ইন্টারনেটের মাধ্যমে উগ্রবাদে দীক্ষায়িত করে এবং আই এস গোষ্ঠির সঙ্গে তাদেরকে ইরাক ও সিরিয়ায় লড়াই করতে পাঠায়।

এই গোষ্ঠির কমপক্ষে ছ'জন সদস্যকে ইটালী থেকে , চারজনকে ব্রিটেন থেকে এবং তিনজনকে নরওয়ে থেকে গ্রেপ্তার করা হয়। তাছাড়া ইটালি , জার্মানি , ফিনল্যান্ড , নরওয়ে , সুইজারল্যান্ড এবং ব্রিটেনের কর্তৃপক্ষ ২৬ টি স্থানে তল্লাশি অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ কিছু জিনিষ এবং নথিপত্র আটক করেছে।

ইটালি কর্তৃপক্ষ বলছে যে এই চক্রের আদর্শ প্রচারকারী নেতা নাজমুদ্দিন ফারাজ আহমাদ এখন নরওয়ের কারাগারে রয়েছেন।

This item is part of
XS
SM
MD
LG