অ্যাকসেসিবিলিটি লিংক

বাইডেনের সফরকালে ই.ইউ’র প্রত্যাশা বানিজ্যে অগ্রগতি

ইউরোপীয় ইউনিয়নের বানিজ্য বিষয়ক প্রধান আজ বুধবার বলেছেন তিনি আশা করছেন আগামি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের সময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বানিজ্যিক বিবাদ নিস্পত্তিতে অগ্রগতি হবে। স্ট্র্যাবোর্গে ইউরোপীয় সংসদে ভালদিস দমব্রভস্কিস বলেন ইস্পাতের শুল্ক এবং বিমান প্রস্তুতকারীদের ভর্তুকি দেয়ার ব্যাপারে দীর্ঘদিনের বিবাদ পেরিয়ে, ইউরোপীয় ইউনিয়ন একটি চূড়ান্ত অগ্রগতির দিকে চেয়ে আছে। তিনি বলেন, “বিশ্বাস ও আস্থা স্থাপনের পদক্ষেপ হিসেবে আমাদের এই মতবিরোধ কমিয়ে আনতে হবে এবং ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বানিজ্য বিবাদের নিষ্পত্তি করতে হবে"।

ইউরোপীয় ইউনিয়নের বানিজ্য বিষয়ক প্রধান আজ বুধবার বলেছেন তিনি আশা করছেন আগামি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের সময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বানিজ্যিক বিবাদ নিস্পত্তিতে অগ্রগতি হবে। স্ট্র্যাবোর্গে ইউরোপীয় সংসদে ভালদিস দমব্রভস্কিস বলেন ইস্পাতের শুল্ক এবং বিমান প্রস্তুতকারীদের ভর্তুকি দেয়ার ব্যাপারে দীর্ঘদিনের বিবাদ পেরিয়ে, ইউরোপীয় ইউনিয়ন একটি চূড়ান্ত অগ্রগতির দিকে চেয়ে আছে। তিনি বলেন, “বিশ্বাস ও আস্থা স্থাপনের পদক্ষেপ হিসেবে আমাদের এই মতবিরোধ কমিয়ে আনতে হবে এবং ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বানিজ্য বিবাদের নিষ্পত্তি করতে হবে"। প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সময়ে এই বানিজ্যিক বিবাদ তু্ঙ্গে ওঠে এবং তিনি অভিযোগ করেন যে ইউরোপ যুক্তরাষ্ট্রের প্রতি খুব খারাপ আচরণ করছে। বাইডেন তাঁর প্রশাসনের একেবারে প্রথম দিকেই মিত্রদের সঙ্গে সম্পর্ক পুণঃস্থাপন করেন ।

ইউরোপে তাঁর সফর শুরু হচ্ছে ব্রিটেনে যাত্রা বিরতির মাধ্যমে এবং এই সফরের সময়ে তিনি নেটোর ও জি-সেভেনের বৈঠকে যগ দিচ্ছেন। প্রেসিডেন্ট পদে আসীন হবার পর এটিই হচ্ছে বাইডেনের প্রথম বিদেশ সফর ।

This item is part of
XS
SM
MD
LG