অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক স্টেট গোষ্ঠির কাছে অপহৃত পাইলটের বাবার আকুল আবেদন

সিরিয়ায় ইসলামি স্টেট জঙ্গিদের হাতে আটক জর্দানের বিমান চালকের বাবা বিদ্রোহীদের প্রতি আবেদন জানাচ্ছেন যেন তারা তাকে নিরাপদে ফিরিয়ে দেয়।

পাইলটের বাবা এই ধর্মীয় উগ্রবাদীদের তার ছেলে ফাস্ট লিউট্যানেন্ট মুয়াস আল কাসাসেবেহর প্রতি , পণবন্দীর মতো নয় , অতিথীর মতো আচরণ করতে বলেছেন এবং স্মরণ করিয়ে দেন যে আমরা সকলেই মুসলমান।

তিনি বলেন আমি সিরিয়ায় ইসলামিক স্টেটের উদার ভা্ইদের প্রতি এই আবেদন জানাচ্ছি যে তারা যেন আমার ছেলে মুয়াসকে অতিথী হিসেবে রাখে । আমি আল্লাহর কাছে দোয়া করছি তাদের মনে যেন ভালোবাসা থাকে এবং তারা যেন আমার ছেলেকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

জর্দান গতকালই নিশ্চিত করেছে যে পাইলটিটকে বন্দী করা হয়েছে। বিমান চালকটি যুক্তরাষ্ট্রের নের্তৃত্বাধীন জোটের পক্ষে ইসলামি স্টেট লক্ষ্য বস্তুর ওপর অভিযানের অংশ হিসেবে বিমান চালাচ্ছিলেন । সেটি সিরিয়ার উত্তরাঞ্চলে ভূপতিত হয়।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিমান বিধ্বংসের সংবাদ সমর্থন করেন তবে ইসলামিক স্টেটের জঙ্গিদের এই দাবি নাকচ করে দেন যে তারাই বিমানটি ফেলে দিয়েছে।

This item is part of
XS
SM
MD
LG